• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

শান্তিগঞ্জে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে ৬৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার : আটক ১

রিপোর্টার নাম : / ৬১৪ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামে দুই মাদক ব্যবসায়ীর বসত বাড়ীতে থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে ৬৮০ পিছ ইয়াব উদ্ধার করা হয়েছে। অভিযান কালে শান্তিগঞ্জ থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে ফারুক আহমদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং ফারুক মিয়া নামে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার বুড়ুমপুর গ্রামে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ইয়াবা ট্যাবলেট স্থানীয় যুবকদের কাছে বিক্রয় করে আসতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে শান্তিগঞ্জ থানা এলাকার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামে মাদক ব্যবসায়ী ফারুক আহমদ এর বসত বাড়ীতে শান্তিগঞ্জ থানা পুলিশ ও শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় থানা পুলিশ ও সেনা বাহিনীকে দেখে দৌড়ে ফারুক আহমদ পালিয়ে যাওয়ার সময় তাহাকে আটক করে তল্লাশী কালে তাহার পরিহিত জিন্সের পকেট থেকে ১৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক ফারুক আহমদকে ব্যাপক জিজ্ঞাসাবাদে অপর মাদক ব্যবসায়ী ফারুক মিয়ার বসত বাড়ীতে অভিযান পরিচালনা করা কালে ফারুক মিয়া থানা পুলিশ ও সেনা বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে যায়। পরে তার বসত ঘরের আলমিরা তল্লাশী করে সেখান থেকে আরো ৫শ ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ফারুক মিয়ার বসত ঘর থেকে মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত মাদকের মুল্য অনুমান-১ লক্ষ ৫৩ হাজার টাকা। আটক ফারুক আহমদ(৪০) সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের লোহারমন গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে বুড়ুমপুর গ্রামে বসবাস করিয়া আসিতেছেন। অপর পালিয়ে যাওয়া আসামী ফারুক মিয়া(৩৮) শান্তিগঞ্জ থানাধীন দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামের মৃত সফর আলীর ছেলে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে চালান দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/