• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

পটুয়াখালীতে অনাথ শিশুকে ধর্ষনের অভিযোগ

রিপোর্টার নাম : / ১০৪ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

◑◑মোঃ নাজমুল◑◑ বিশেষ প্রতিনিধি

পটুয়াখালীতে ১৩ বছরের এক অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শিশুটির খালা বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। পরে আদালতের বিচারক নিলুফার শিরিন সদর থানা-পুলিশকে মামলাটি রুজুর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী উম্মে আসমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩ বছরের ওই শিশু কিছুটা প্রতিবন্ধী। ২০ জুন জেলা শহরের একটি সরকারি আবাসনে সে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২১ বছর বয়সী এক তরুণকে আসামি করা হয়েছে। বর্তমানে ওই তরুণ পলাতক।

এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি পটুয়াখালীর একটি সরকারি আবাসনে শিশুটিকে নিয়ে বসবাস করেন। বেশ কিছুদিন ধরে একই আবাসনের ওই তরুণ নানাভাবে শিশুটিকে উত্ত্যক্ত করতেন। এরপর ২০ জুন বিকেল ৫টার দিকে কৌশলে শিশুটিকে নিজ বসতঘরে ডেকে নেন আসামি। পরে সেখানে ধর্ষণের শিকার হয় শিশুটি। শিশুটি চিৎকার দিয়ে ডাকাডাকি শুরু করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই তরুণ।

এজাহারে আরও বলা হয়েছে, পরে ২২ জুন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়। ৫ বছর বয়সে শিশুটির মা এবং ১০ বছর বয়সে বাবা মারা যান। এরপর বাদী পটুয়াখালীর একটি সরকারি আবাসনে আশ্রয় নিয়ে তাঁকে লালনপালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/