• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম : / ১৫৬ সময় :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

◑◑মোঃ জুবায়ের হোসাইন◑◑
সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১২ টায় বি.আর.ডি.বি অফিস হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সাবেক সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
প্রধান বক্তার বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন কৃষি কে বিপ্লব করার জন্য গ্রামের প্রান্তিক কৃষকদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে সমবায় প্রতিষ্ঠিত করেছিলেন। যে সমবায় কৃষক সমিতির মাধ্যমে গভীর নলকূপ করে কৃষিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। যার সেই প্রচেষ্টার কারনে আজ খাদ্যতে আমরা স্বয়ং সম্পন্ন হয়েছি। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য আপনাদের অগ্রণ ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা।
পরিচালনা করেন, বি.আর.ডি.বি’র সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান নুরুল হক।
বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বেলাল,সাংগঠনিক সম্পাদক মোহন,কামারখন্দের লিটন,তাড়াশের আবু তাহের প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন হাসি,জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এলেমা বেগমসহ সমবায় দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/