• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন আনছার উদ্দিন

রিপোর্টার নাম : / ১৯৯ সময় :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন আনছার উদ্দিন

✒️আবদুর রহমান জামী

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেটে নতুন সদস্য মনোনীত হয়েছেন কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনছার উদ্দিন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রেরিত এক চিঠির মাধ্যমে আগামী ২ বছরের জন্য আনছার উদ্দিনকে সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনিত করা হয়। 

এদিকে সুবিপ্রবির উপাচার্য্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন প্রেরিত এক আমন্ত্রনপত্রের মাধ্যমে সুবিপ্রবির ষষ্ঠ জরুরী সভায় যোগ দেন সুবিপ্রবি’র নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন। বৃহস্পতিবাব দুপুর ২ টায় সুবিপ্রবির কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সুবিপ্রবির উপাচার্য্য ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনসহ উপস্থিত অন্যান্য সদস্যরা আনছার উদ্দিনকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। 

এবিষয়ে আনছার উদ্দিন বলেন, ‘বুধবার (২৫ জুন) বিকালে আমি বিষয়টি জানতে পারি। চিঠি পেয়ে আজ (বৃহস্পতিবার) সুবিপ্রবির ৬ষ্ঠ সিন্ডিকেট সভায় অংশ নিয়েছি। হাওরের জনপদ সুনামগঞ্জের একমাত্র ও নতুন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে চাই। আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/