• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

জৈন্তাপুরে বিদেশি মদ সহ একজনকে আটক করেছে পুলিশ

রিপোর্টার নাম : / ২৪৭ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

◑◑সাইফুল ইসলাম বাবু◑◑
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৮ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম শাকিল আলম (২১) সে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন এলাকার ভিত্রিখেল গ্রামের আমির আলির পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭শে জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ফুলবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ফুলবাড়ী এলাকার জনৈক নূর আহমেদের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর এসে পৌছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি শাকিল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তখন তার পিছু নিয়ে দৌড়ে তাকে আটক করে।

এ সময় আটক আসামির সাথে থাকা কালো রংয়ের একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশী চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদগুলো ম্যাকডোয়েল্স ১৮০ মিলি ব্রান্ডের। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা সমপরিমাণ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান মাদক আটকের ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার সকালে তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/