• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

জৈন্তাপুরে দ্যা মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম : / ৩২৭ সময় :
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

••সাইফুল ইসলাম বাবু•• জৈন্তাপুর (সিলেট)

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৩ নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত দ্যা মেঘালয় টি এস্টেটের সরকারি ইজারা বাতিল করে এবং উক্ত স্হানে স্হায়ী ভাবে বসবাসকারীদের নামে স্হায়ী বন্দবস্ত প্রদানের দাবীতে পুনরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯শে জুন) বিকেল ৪:০০ ঘটিকায় চারিকাঠা পাঁচ মৌজাবাসীর আয়োজনে চতুল বাজার দরবস্ত কানাইঘাট রোডের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে বিশাল এক মিছিল লালাখাল টু চতুল সড়কে জাফরাং ব্রীজ হতে শুরু হয়ে চতুল বাজার এসে শেষ হয়। পরে দলে দলে পাঁচ মৌজার জনতা এসে মানববন্ধনে অংশ গ্রহন করে।

মানববন্ধনে এলাকার প্রবিণ মুরুব্বি আমির আলির সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক সভাপতি নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল,চারিকাঠা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচমৌজার মানুষ স্বাধীনতার পূর্ব থেকে এই অঞ্চলে বসবাস করে আসছে। বিগত সরকারের আমলে দ্যা মেঘালয় টি এস্টেটের নামে সরকারিভাবে একটি প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে দীর্ঘদিন যাবত বসবাসকারীদের বাস্তুহারা করার পায়তারা করা হয়েছে।

অত্র এলাকার মানুষ পুনরায় এই প্রতিষ্ঠানকে ইজারা না দিয়ে তার বদলে এলাকার মানুষ যারা এই অঞ্চলে বসবাস করছে তাদের নামে স্হায়ী বন্দবস্ত প্রদানের আহবান জানান।

এ সময় বক্তারা আরো বলেন, ইতিমধ্যে ভূমি উপদেষ্টা বরাবর এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সম্প্রতি স্মারকলিপি প্রদানে পরিপ্রেক্ষিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়ার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে। তারা প্রতিবেদনে অবশ্যই কয়েক হাজার মানুষের স্বার্থের কথা বিবেচনা করে যেন প্রতিবেদন দেয়া হয় সেই আহবান জানান।

অন্যথায় ইজারা বাতিল কার্যক্রম বিলম্ব হলে আগামীতে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও পরবর্তীতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মনির আহমেদ, হাফিজ জালাল উদ্দীন, পাঁচমৌজার পক্ষে কামাল উদ্দিন,সামসুল হক,আবদুল মালিক,জহিরুল ইসলাম,মেছার আহমেদ, ফয়সল আহমেদ, জুবায়ের আহমেদ, মাষ্টার দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/