• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

আমরা কথা দিচ্ছি সৈয়দ তালহা আলমকে আপনারা বিজয়ী করলে জগন্নাথপুর-শান্তিগঞ্জের অনেক উন্নয়ন হবে

রিপোর্টার নাম : / ১৯০ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

◑আবদুর রহমান জামী◑সম্পাদক অক্ষর

শুক্রবার (৪ঠা জুলাই) বিকাল ০৩ টায় জগন্নাথপুর পৌর শহরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা জমিয়ত, যুব এবং ছাত্র জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ জুলাই) আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে বিকাল ৩ টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন; জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহিম ইসলামাবাদী।

উক্ত সভায় হাফিজ সৈয়দ ওয়ায়রুল হক মমনু’র সভাপতিত্বে, মাওলানা এরশাদ খান আল হাবিব ও শাহীনূর রহমান শাহীনের যৌথ পরিচালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন রমজান হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ; সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুস শহীদ জামালাবাদী, কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক; মুফতি জাকির হোসাইন খান, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব: মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, ভার্চুয়াল বক্তব্য রাখেন; জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব, মাওলানা জয়নাল আবেদীন, জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব, হাফিজ রশিদ আহমদ, এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভপতি; শায়েখ মাওলানা হোসাইন আহমদ। উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহকারী যুগ্মমহাসচিব সালেহ আহমদ আজম। শুভেচ্ছা বার্তা পাঠান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক; মাওলানা সাদিকুর রহমান।

যুব এবং ছাত্র জমিয়তের কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আহমদ ইসলামাবাদী।

আরো বক্তব্য রাখেন; শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাও. খলিলুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলার সদস্যসচিব হাফিজ মনিরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের সদস্য সচিব হাফিজ আব্দুল গফফার, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের জমিয়তের আহবায়ক: মাও. হাকিম তাজুল ইসলাম, মীরপুর ইউনিয়নের জমিয়তের সভাপতি;
মাও. হাফিজুর রহমান, আশারকান্দি ইউনিয়নের জমিয়তের সভাপতি: জনাব আরব আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি: হাজি আনোয়ার মিয়া, পাইলগাও ইউনিয়ন জমিয়তের সভাপতি: মাও. আলীনুর, জগন্নাথপুর পৌর জমিয়তের সদস্যসচিব মোহাম্মদ লিটন মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের আহববায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. খোরশেদ আলী (মেম্বার) প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা কবির আহমদ খান, সাংঘঠনিক সম্পাদক মাওলানা ওয়েস আহমেদ, ছাত্র জমিয়ত সুনামগঞ্জ শাখার সভাপতি মুফতি সুহাইল আহমেদ, সাধারণ সম্পাদক মারজান আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আনসার, প্রমুখ।

  • প্রধান অতিথি কেন্দ্রীয় জমিয়ত সভাপতি মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী জমিয়তের স্বার্থে তালহা আলমকে এগিয়ে নিতে কর্মীদের কাছে আবেদন জানান। তিনি বলেন বিএনপির কাছে সুনামগঞ্জ ৩ আসন আমাদের দাবী এবং প্রাপ্য। আজকের বিশাল কর্মিসভা প্রমান করে জমিয়ত এই আসনে অবস্থান অন্য যেকোনো সময়ের চেয়ে বেশী।

বিশেষ অতিথি মুফতি জাকির খান বলেন সুনামগঞ্জ ৩ আসনে তালহা আলমের মাধ্যমে আমরা ধানের শীষ উদ্ধার করবো ইন সা আল্লাহ এবং বিএনপি জোটকে বিজয়ের মাধ্যমে এই আসন আমরা উপহার দিবো।

প্রধান বক্তা তালহা আলম বলেন নির্বাচন আসবে যাবে। আমাদের জমিয়তের সাদা কালো পতাকা আরো বড় করতে হবে এবং সবাইকে জমিয়তের প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহর জমিনে কাজ করতে হবে।

অডিটোরিয়ামের সক্ষমতা অতিক্রম করে জমিয়ত কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাউন্সিল এবং কর্মিসভা হয়ে উঠে জমজমাট। জমিয়তের স্লোগানে সর্বক্ষণ মুখরিত ছিল সম্পূর্ণ কাউন্সিল।

হাফিজ সৈয়দ ওযায়রুল হককে সভাপতি, মাওলানা এরশাদ খান আল হাবিবকে সাধারণ সম্পাদক, মাওলানা এম শাহীনুর রহমানকে সাংঘটনিক সম্পাদক এবং লিটন মিয়াকে প্রচার সম্পাদক করে জমিয়তে উলামায়ে ইসলামের ৪১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন করা হয়।

মাওলানা সুজাদ আলীকে সভাপতি, আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক এবং সোলেমান পারভেজকে সাংঘটনিক সম্পাদক করে যুব জমিয়তের ৪১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন করা হয়।

সৈয়দ একরামুল হককে সভাপতি, হাফিজ আনহার উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং হাফিজ জাভেদ আহমেদকে সাংঘটনিক সম্পাদক করে ছাত্র জমিয়তের ৪১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/