• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

ভারতের মোদিকে কসাই আখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার নাম : / ১০৫ সময় :
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

মোঃ নাজমুল-বার্তা সম্পাদক 

এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ভারতের মোদি সরকারকে কসাই আখ্যা দিয়ে বলেন, মাঝে মাঝে আমাদের মুসলমান ভাইদের পুশ-ইন না করে খুনি হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানান।

শনিবার (৫ জুলাই) বিকেলে জয়পুরহাটের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অনেক রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানকে বলছে এটা নাকি আবেগের আন্দোলন, তাই এটাকে সংবিধানে জায়গা দেওয়ার দরকার নেই। যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।

তিনি বলেন, আওয়ামী লীগের ব্যবসাগুলো এখন কে চালায়, কারা দেশে চাঁদাবাজি করছে—আমরা সব জানি।

এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়ক ফিরোজ আলমগীরের সভাপতিত্বে এসময় এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এই মুহূর্তে বিচার আর সংস্কারের মাধ্যমে পরিবর্তনের দিকে যেতে হবে।”

তিনি বলেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, ঠিক সেভাবেই আমরা বিচার, সংস্কার, নতুন সংবিধান ও দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করব।

এসময় আরও উপস্থিত ছিলেন—এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসলিম জারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/