◑◑অক্ষর ডেস্ক◑◑
দীর্ঘ প্রত্যাশা ও আলোচনার পর ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে গঠিত-১৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনের নিবেদিতপ্রাণ ও কর্মঠ নেতা হাফিজ রেজাউর রহিম উসামা। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন তিনজন তরুণ; মিজানুর রহমান সিপু, হাফিজ তানবীর আহমদ, এবং সৈয়দ ফাহিম আলী, যাঁরা সকলেই মাঠপর্যায়ে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন। এছাড়া সাংগঠনিক কাজের সার্বিক সমন্বয়ের দায়িত্বে সদস্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উদ্যমী ছাত্রনেতা আবুল হাসনাত শিহাব।
কমিটির সদস্যরা হলেন;
সুহাইল আহমদ রুজেলা, হাফিজ মাহমুদুল হাসান, মুহসিন আল মামুন, হাফিজ কামরান আহমদ, তারেক আহমদ, মাহদী হাসান, তামীম আহমদ, ফাহাদ আহমদ, আবু তাহের, রেদোয়ান আহমদ প্রমুখ।
নেতৃত্বে নবজাগরণ, আশাবাদী কেন্দ্রীয় সংগঠন কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ ফেরদৌস রুম্মান বলেন; “দীর্ঘদিন পর সিলেট মহানগর শাখায় আমরা একটি সুশৃঙ্খল আহ্বায়ক কমিটি উপহার দিতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি, এই নবগঠিত কমিটি ছাত্র সমাজের নৈতিক ও মানসিক উৎকর্ষে পথপ্রদর্শকের ভূমিকা রাখবে। তারা ইসলামী আদর্শে দৃঢ় থেকে দেশপ্রেম, ন্যায় ও ইনসাফের আলো ছড়াবে—এটাই আমাদের প্রত্যাশা।”
ছাত্র জমিয়ত বাংলাদেশ বরাবরই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আদর্শভিত্তিক ছাত্র রাজনীতির পথিকৃৎ হিসেবে পরিচিত। সিলেট মহানগর শাখার এ নবগঠিত কমিটিও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
তরুণদের মাঝে জবাবদিহিতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে সংগঠনটি যেভাবে কাজ করে যাচ্ছে, এই কমিটিও তেমনি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল।
https://slotbet.online/