• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

মানুষের সেবা করতে কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই •ঝিনুক দেব•

রিপোর্টার নাম : / ৬৮ সময় :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

••নিজস্ব প্রতিবেদক••

বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী ও সংগঠক ঋতেশ দেব ঝিনুক আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসনে প্রার্থী হওয়ার প্রত্যাশায় কাজ শুরু করেছেন। বড় পরিসরে মানবসেবার ব্রত নিয়ে তিনি স্বপ্ন দেখছেন জনপ্রতিনিধি হওয়ার। হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই-শাল্লা’র জণগণের সেবা করতে চান।

জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে ঋতেশ দেব ঝিনুক বলেন, ‘জনগণই আমার প্রেরণা। মানবসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েই আমি জনপ্রতিনিধি হতে আগ্রহী হয়েছি। মানুষের সেবা করতে কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। মানব সেবা হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি। সেবা হলো নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করা, যা মানবতার সর্বোচ্চ আদর্শের মধ্যে পড়ে। জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের জন্য কাজ করে যাবো।’

শুভানুধ্যায়ীরা তাকে প্রার্থী হিসেবে চাচ্ছেন উল্লেখ করে ঝিনুক বলেন, ‘জনপ্রতিনিধি হলে অসহায় মানুষের জন্য আরও বড় পরিসরে কিছু করা সম্ভব হবে। ব্যক্তিগতভাবে মানুষের কল্যাণে যেসব কাজ করছি, জনপ্রতিনিধি হলে সেই হাতটা আরও শক্তিশালী হবে, তখন ব্যাপকভাবে কাজ করার সুযোগ থাকবে। এই প্রত্যাশায় আমি সুনামগঞ্জ ২ আসনের সর্বস্তরের জনগণের কাছে ভালোবাসা ও দোয়া চাই।’

এছাড়াও তিনি দিরাই -শাল্লার মাঠে ময়দানে জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ ফেইসবুক মাধ্যমে তার কর্মী সমর্থকেরা ঋতেশ দেব ঝিনুকে পক্ষে বিপুল প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দিরাই শাল্লা’র নতুন ভোটারদের প্রত্যাশা নির্বাচনে যদি ঋতেশ দেব ঝিনুক আসেন তারা উনাকে মূল্যায়ন করবে। দিরাই শাল্লার অনেকের প্রত্যাশা একজন শিক্ষিত মানুষ হিসেবে আসন্ন নির্বাচনের প্রার্থীদের মধ্যে ঝিনুক অন্যতম। সে যদি নির্বাচনে আসে নতুন চমক দেখাতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/