• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর পাঠশালায় সিজনাল ফল উৎসব-২০২৫ উদযাপন

রিপোর্টার নাম : / ১৩০ সময় :
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 

◑◑তাইজুল ইসলাম◑◑পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ পাওয়ার পটুয়াখালী’। সংগঠনটির পরিচালিত পাঠশালায় ১৩ই জুলাই, রোজ রবিবার বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় সিজনাল ফল উৎসব ২০২৫, যেখানে নানা রকম মৌসুমি ফল দিয়ে শিশুদের আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠশালার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোসা. কুলসুম আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কেএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রুদ্র এবং সদস্য মেহেদী মিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • অনুষ্ঠানে আম, লিচু, কলা, কাঁঠাল ও আনারসসহ বিভিন্ন সিজনাল ফল বিতরণ করা হয় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। শিশুদের আনন্দ, হাসি আর প্রাণচঞ্চলতায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুরা জানান, এমন আয়োজন যেন প্রতি বছরই করা হয়। তারা এই আনন্দঘন দিনে অংশ নিতে পেরে খুব খুশি।

কেএম জাহিদ হোসেন বলেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশে এমন আনন্দঘন ও পুষ্টিকর আয়োজন আমরা নিয়মিত করবো ইনশাআল্লাহ।”

স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য এমন আয়োজন নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/