• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা ও অভিনন্দন

রিপোর্টার নাম : / ৯৯ সময় :
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

◑মোঃ জুবায়ের হোসাইন◑সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব আফরিন জাহান। তিনি ১৩ জুলাই ২০২৫ ইং, সোমবার বেলকুচি উপজেলার ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সাধারণ শাখা, পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা এবং ফরমস অ্যান্ড স্টেশনারি শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন।

  • নবনিযুক্ত ইউএনও জনাব আফরিন জাহানকে বরণ করে নিতে এবং শুভেচ্ছা জানাতে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় তার আগমনকে স্বাগত জানিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “জনাব আফরিন জাহান একজন দক্ষ, মেধাবী ও সৎ প্রশাসনিক কর্মকর্তা। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে বেলকুচি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী শেখ, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক আজিম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রেজা এবং প্রচার সম্পাদক মোঃ আশিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মোঃ আঃ মান্নান শেখ, মোঃ মিন্টু মিয়া, তামজিদ রিয়াল, মোঃ সুমন প্রামানিক, মোঃ জুবায়ের হোসাইনসহ বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।

  • শেষে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার পক্ষ থেকে নবাগত ইউএনও জনাব আফরিন জাহানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তার আগামীর কর্মজীবনে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/