◑◑আবদুর রহমান জামী◑◑
শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় সংবর্ধীত হলেন;
ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ঝিগলী গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী ‘মো.দবীর আহমদ’।
মাদরাসার মুহতামিম মাও. আজির উদ্দীন বলেন; নবপ্রতিষ্টিত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান’র সূচনা লগ্ন থেকে ‘দবীর আহমদ’ মাদরাসার সার্বিক খোঁজ-খবর রাখছেন। তারই ধারাবাহিকতায় মাদরাসায় একটি কক্ষ নির্মাণের খরচ বহন করেছেন।
মঙ্গলবার( ১৫ জুলাই ) বিকাল-২ টায় মাদ্রাসার মিলনায়ত কক্ষে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দবির আহমদ বলেন; রওজাতুল কুরআন মাদরাসার প্রতি আমার আজীবন সুদৃষ্টি থাকবে, সবসময় সাধ্য অনুযায়ী মাদরাসার সকল কাজে পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
পরে মাদরাসার পরিচালনা পরিষদের পক্ষ থেকে হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
https://slotbet.online/