• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

সিলেট সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ

রিপোর্টার নাম : / ৮৩ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সাইফুল ইসলাম বাবু – জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ছয় কোটি টাকা মূল্যের চোরাচালানপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে ব্যবহৃত পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

এ ছাড়াও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর তীরে একটি পরিত্যক্ত গোডাউনে জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড ক্যাম্পের সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট, স্কিন সাইন, বেটনোভেট এন ক্রিম এবং জিলেট ব্লেড উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা সমপরিমাণ ।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক জানান, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/