• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

জৈন্তাপুরে শিক্ষক সমিতির অভিষেক ও অবসরপ্রাপ্তদের বিদায়ী সংবর্ধনা

রিপোর্টার নাম : / ২০১ সময় :
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬শে জুলাই) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে দুপুর ১২:০০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এই অভিষেক অনুষ্ঠান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাদারমোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির উদ্দিন শামিমের যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ সাবেক বিভাগীয় প্রধান ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মোঃ সালিকুর রহমান সালিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারি রফিক আহমেদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন চন্দ্র তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার। সভায় শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিজেন চন্দ্র দেব, মামুনুল ইসলাম, আলমগীর হোসেন।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলকে সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। পরে উপজেলার বিদায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের হাতে অবসরজনিত সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা হলেন;

লামনীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক,রুপচেং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া, ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুস শুকুর, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মরিয়ম বেগম,ছাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছা,ভেলোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আশা রানী দাস,রুপচেং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলি।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সভাপতি ও অন্যান্য সকল নেতৃবৃন্দ উপজেলাবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/