• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

অনলাইনে প্রতারণা -সর্তকতা ও সাবধানতা অবলম্বনে সিএমপির বার্তা

রিপোর্টার নাম : / ১০১ সময় :
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বর্তমানে ফেসবুক, ম্যাসেঞ্জার, ই-মেইল, ইউটিউব, মোবাইল কল বা SMS–এর মাধ্যমে বিভিন্ন লোভনীয় অফার বা পুরস্কারের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা বেড়েছে। 

প্রতারকরা নিজেদের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিদেশ ফেরত আত্মীয়, ধনাঢ্য ব্যবসায়ী, অনলাইনে কমদামে বিভিন্ন মালামাল বিক্রি কিংবা সহজে ইউরোপ-আমেরিকার ভিসার ব্যবস্থা করার প্রলোভনে মানুষকে টার্গেট করে বিশ্বাস অর্জন করছে।

ফিশিং (Phishing) ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য জেনে নিচ্ছে এবং এরপর মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) অথবা ব্যাংক হিসাব থেকে টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে…!

এর থেকে পরিত্রাণ পেতে সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম’র নির্দেশনা অনুযায়ী উল্লেখিত সর্তক বার্তা নগরবাসীর জন্য বিশেষ প্রদান করেন।
১)সতর্ক থাকুন — সচেতন হোন:
২)অচেনা নম্বর বা লিংকে ক্লিক করবেন না।
৩)আপনার জাতীয় পরিচয়পত্র, ওটিপি, পাসওয়ার্ড, বা পিন কেউ চাইলে কখনোই দিবেন না।
৪)লোভনীয় পুরস্কার, লটারির প্রলোভনে ক্লিক বা টাকা পাঠাবেন না।
৫)আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে কেউ টাকা দাবি করলে নিকটস্থ থানায় জানান।
আমরা সবাই সচেতন হলে প্রতারণা রোধ করা সম্ভব।
নিজে সচেতন হোন, পরিবার ও প্রিয়জনকেও সতর্ক করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/