• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

জৈন্তাপুরে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আটক এক যুবক

রিপোর্টার নাম : / ৬৫ সময় :
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সিলেটের জৈন্তাপুরে ৪ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

আটক হওয়া যুবকের নাম কিবরিয়া আহমেদ (১৯)। সে উপজেলার বিরাখাই গ্রামের জমিরউদ্দীনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষক কিবরিয়া একজন মুদি দোকানদার। গত শনিবার সন্ধ্যায় ভিকটিম ওই শিশুটিকে কৌশলে চকলেট খাওয়ানোর কথা বলে তার দোকানে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে শিশুটিকে সে ধর্ষণ করে।

বাড়িতে ফিরে এসে শিশুটি শারিরের অংশে ব্যাথায় কান্নাকাটি করে শিশুটি তার মাকে ঘটনার বর্ণনা দেয়।

পরে রবিবার (২৭শে জুলাই) ভিকটিম ওই শিশুর বাবা জৈন্তাপুর মডেল থানায় এসে অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাকে গ্রেফতারের নির্দেশনা দেন।

পরে দুপুর ১:৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের আদেশক্রমে উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম সহ সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সিভিল পোষাকে ছদ্মবেশ ধারণ করে গোপনীয়তা রক্ষার মাধ্যমে দোকান থেকে ধর্ষক কিবরিয়াকে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনায় সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ভিকটিম ওই শিশুটিকে চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/