• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

জগদল ইউনিয়নবাসীর প্রাণঢালা অভিনন্দন নবগঠিত আহ্বায়ক কমিটিকে

রিপোর্টার নাম : / ২৬৮ সময় :
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সারা দেশে কমিটি পুনর্গঠন করে চলেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জগদল ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলনমুখী নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়েছে বলে জানা গেছে।
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে নবগঠিত আহ্বায়ক কমিটিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে ইউনিয়নবাসী। নতুন এই কমিটি ঘোষণার পর থেকেই ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং কমিটির সাফল্য কামনা করছেন।

২৭ জুলাই রবিবার জগদল ইউনিয়নের এই নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়। সমুজ মিয়া কে আহ্বায়ক এবং নরুল হক কে যুগ্ম আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।”

ইউনিয়নের সাধারণ জনগণ মনে করছেন, এই নতুন কমিটি জগদল ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নবগঠিত কমিটি সক্রিয়ভাবে কাজ করবে বলে তারা আশাবাদী।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা আব্দুল বাছিত বলেন, “আমরা নতুন কমিটিকে স্বাগত জানাই। আশা করি, তারা জনগণের প্রত্যাশা পূরণ করে জগদল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবে।”

নবগঠিত কমিটির সদস্যরাও ইউনিয়নবাসীর এই ভালোবাসায় আপ্লুত। তারা জানিয়েছেন, সকলের সহযোগিতায় তারা জগদল ইউনিয়নের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/