• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

দোয়ারাবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

রিপোর্টার নাম : / ১৩৩ সময় :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যুব জমিয়ত বাংলাদেশে’র আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দোয়ারাবাজার প্রেসক্লাবে যুব জমিয়ত উপজেলা শাখার সভাপতি যুবনেতা হাফিজ মাওলানা আব্দুল গফফার রায়হান’র সভাপতিত্বে ও মাওলানা জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র সভাপতি মাওলানা আব্দুল হামিদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, ওমান জমিয়তের মহাসচিব মোহাম্মদ উল্লাহ আল হাসান। আরও বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আল আমিন সাদি, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ। উপস্থিত ছিলেন, মাওলানা জওহর আহমদ, ইব্রাহীম খান তারেক, হাফিজ সাইফুর রহমান, মাওলানা হাবীবুর রহমান প্রমুখ। 

এসময় বক্তারা বলেন,  ‘চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আজকের প্রজন্মের জন্য শুধু ইতিহাস নয়—এটি একটি জীবন্ত শিক্ষা। তারা দেখিয়ে গেছেন, অধিকার অর্জনে ভয় নয়, সাহস লাগে; আর ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে জীবনকেও তুচ্ছ মনে করতে হয়। আজ আমরা যদি তাঁদের রক্তে লেখা ইতিহাস ভুলে যাই, তবে তা হবে আমাদের আত্মঘাতী ভুল। শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতা নয়—তাঁদের আদর্শ বাস্তব জীবনে ধারণ করাই হলো প্রকৃত শ্রদ্ধা। আমাদের যুবসমাজকে সেই চেতনায় জাগ্রত করতে হবে। দেশপ্রেম, আত্মত্যাগ, নৈতিকতা ও নেতৃত্ব—এই চারটি স্তম্ভে গড়ে উঠুক আগামী প্রজন্ম। তাহলেই শহীদদের রক্ত বৃথা যাবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/