• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

জৈন্তাপুরে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফিলিং স্টেশনকে জরিমানা

সাইফুল ইসলাম বাবু🔵 জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি / ১১৫ সময় :
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অগ্নি নির্বাপণ ব্যবস্থার ত্রুটি ও নিরাপত্তা ঘাটতির কারণে একটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩রা আগস্ট) বেলা ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত জৈন্তাপুর উপজেলার তামাবিল রোড (দরবস্ত) ও সারীঘাট এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী। এ সময় জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল অভিযানে অংশ নেয়।

অভিযানে মেসার্স শাপলা ফিলিং স্টেশনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ধারা ২০(ক), (গ) লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে একটি মুচলেকা নেওয়া হয়।

এছাড়াও জৈন্তাপুর বাজার এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

  • এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার [ভুমি ) ফারজানা আক্তার লাবনী বলেন, অভিযানে মোট ১টি মামলা সহ
    মোট জরিমানা ১৫,০০০ টাকা টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/