• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

তাইজুল ইসলাম🔵পটুয়াখালী প্রতিনিধি / ১৪১ সময় :
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

পরিবেশ সংরক্ষণ ও ফলজ-ভেষজ গাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গলাচিপা উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মৌসুম প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে নিম, বেল, জাম ও কাঠাল গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,
“গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। তারা যেন চারা রোপণ করে তা লালন-পালন করে, সেটিই আমাদের প্রত্যাশা।”

কৃষি কর্মকর্তা জানান “এই কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলা এবং পরিবার ও সমাজে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করা।”

চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, তারা নিজ নিজ বাড়িতে গাছগুলো রোপণ করবে এবং সঠিকভাবে পরিচর্যা করবে।

একজন শিক্ষার্থী বলেন, “আমি খুব খুশি হয়েছি। গাছগুলো আমাদের জন্য উপকারী হবে। আমি প্রতিদিন পানি দেবো এবং যত্ন নেবো।”

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আগামী প্রজন্মকে প্রকৃতিপ্রেমী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/