• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

দোয়ারাবাজারে চিলাই নদীতে বালুবোঝাই নৌকাসহ আটক-৪

দোয়ারাবাজার প্রতিনিধি / ২৪৭ সময় :
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরা হলেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত আইয়ুবুর রহমানের পুত্র কমর আলী (৩৪), মৃত শন্তি মিয়ার পুত্র রবিবুল ইসলাম (২৫) ও শামসুল ইসলাম (২০) এবং আজাদ মিয়ার পুত্র খালেদ মিয়া (১৯)। শনিবার (১০ আগস্ট) রাত পৌনে ২টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের আব্দুল মতিনের বাড়ির পশ্চিমে চিলাই নদী হতে তাদের আটক করা হয়। এসময় একটি বালুভর্তি কাঠের নৌকা জব্দ করা হয়

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন এসআই মনিরুল ইসলাম, এসআই রফিজুল মিয়া ও এএসআই আশরাফ খান।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি বালুভর্তি কাঠের নৌকা জব্দ করে ধৃত আসামিদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থনা আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/