• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

জৈন্তাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ উদযাপিত

সাইফুল ইসলাম বাবু🔵 জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি / ৭৬ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উপলক্ষে যুবর‍্যালী, আলোচনা সভা, সনদ বিতরণ ও ঋণের চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১২ই আগষ্ট) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক র‍্যালী বের হয়। র‍্যালীটি জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলরুমের সামনে এসে শেষ হয়।

পরে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।

এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ -সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের নুরুল ইসলাম সহ অন্যান্যরা।

এবারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ছিলো ” প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি “। পরে আলোচনা সভা শেষে স্হানীয় যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেষ্ট,সনদপত্র ও ঋণের চেক হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/