• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

‎দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-২ আহত ৫

দোয়ারাবাজার প্রতিনিধি / ৩০৭ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

 

‎সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের দু’দফা সংঘর্ষে আব্দুল মতিন (৫০) ও আকবর হোসেন (৪২) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহত আব্দুল মতিন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও নিবাসী বীরাঙ্গনা মরহুমা কাকন বিবির মেয়ে সখিনা বিবির স্বামী এবং নিহত আকবর আলী একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে আব্দুল মতিন ও আকবরের সমর্থকদের মধ্যে স্থানীয় লক্ষীপুর মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে আব্দুল মতিনের ছেলে কিবরিয়া ও আকবর হোসেনের ছেলে একরাম হোসেনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। খেলা শেষে ক্ষিপ্ত আব্দুল মতিন বাকবিতন্ডার কারণ জানতে আকবরের বাড়িতে উপস্থিত হন।

এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই আকবরের লোকজনের বেদড়ক মারপিটে আব্দুল মতিন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত মতিনের পক্ষের লোকজন স্থানীয় পশ্চিম বাংলাবাজারে অবস্থানরত আকবর ও তার সহযোগীদের উপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় গুরুতর আহত আকবরকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দু’দফা সংঘর্ষে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

‎দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষে দু’পক্ষের দু’জন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/