পটুয়াখালী শহরের বহুল আলোচিত ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথ ডাকাতির মূল হোতা মোহাম্মদ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মৌকরণ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের বালিকা বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থলের পাশ থেকে একটি মনিটর ও একটি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “গ্রেপ্তার হওয়া জাহিদের বাড়ি বাউফল উপজেলার নওমালা গ্রামে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।”
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট রাতে শহরের সদর রোড এলাকায় একই সময়ে একটি মোবাইলের দোকান, ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথ এবং একটি চশমার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে আসছিল।
https://slotbet.online/