• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন মির্জা ফখরুল

মোঃ এমরুল হাসান / ১৭৫ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে শঙ্কা আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে। দেশে-বিদেশেও যা নিয়ে তৎপরতা চলছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল এ সময়, বাংলাদেশে উদারপন্থি রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থি রাজনীতি প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে বলেও শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এমনটি ঘটলে বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে।

সেই সঙ্গে, সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছে। এই ত্যাগকে ধারণ করতে হবে। ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না বাংলাদেশকে। গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সার্বিক জনগণের কল্যাণ হবে।একই সঙ্গে সব চক্রান্ত, ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি ভালো কাজ দিয়ে ক্ষমতায় যেতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নরসিংদী ৪ মনোহরদী- বেলাব থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট কবি ও গবেষক লায়ন অ্যাড. আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ড. শামসুজ্জামান মেহেদী, বাংলা একাডেমি লেখক ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও কলামিস্ট অধ্যাপক আকবর সিরাজী। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কন্ঠ শিল্পী মোঃ ইকবাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/