হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদের দ্রুত সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিনের দিক-নির্দেশনায় এই মোনাজাত করা হয়।
শুক্রবার দুপুর ১ টায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর জামে মসজিদে এই বিশেষ মোনাজাত করেন মসজদের ইমাম ও খতিব মাওলনা মুবাশ্বির আলী।
মোনাজাতে বিএনপি নেতা হারুনুর রশিদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
এসময় বিএনপি নেতা আব্দুল লতিফ, আব্দুল হেকিম, যুবদল নেতা ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা মামুনুর রশিদ মামুন, ফয়াজ মিয়াসহ এলাকার প্রবীণ মুরব্বিরা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/