• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

ছাতকের ভাতগাঁও ইউনিয়নে ৭নং ওয়ার্ড বিএনপির ওয়ার্ড সম্মেলন সম্পন্ন

আবদুর রহমান জামী / ২৪৩ সময় :
প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইউনিয়নের ঝিগলী এলাকার শাপলাগঞ্জ বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার এস এম ছমরু মিয়া। সভাপতির বক্তব্যে ছমরু মিয়া বলেন, ফ্যাসিস্ট হাসিনা এদেশের মানুষকে গত ১৭ বছর কথা বলতে দেয়নি। গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছিলো। এখন আমাদের সুসংগঠিত হওয়ার সময়। ছাতকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এবং বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নের্তৃত্বে যৌথভাবে আমরা এগিয়ে যাবো।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৭১ এর রাজাকার আর ২৪ এর স্বৈরাচার থেকে সবাই সাবধান থাকবেন। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে যে কমিটি গঠন করতে যাচ্ছি তাতে কোনো অবস্থাতেই ডেবিলরা চান্স পাবে না। ত্যাগীরা এসব কমিটিতে মূল্যায়িত হবেন। আমরা সবাইকে মূল্যায়ণ করার চেষ্টা করবো।

ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. সোনা মিয়ার পরিচালনায় ওয়ার্ড সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সায়েদ মিয়া, সিরাজুল ইসলাম, মনির উদ্দিন, সুহেল আহমদ, বিএনপি নেতা মাও. সৈয়দুর রহমান, সাদক মিয়া, রাশিকুল ইসলাম, লুৎফুর রহমান, ছাতক উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবু শামীম, স্বেচ্ছাসেবক দল নেতা মুনশাদ মিয়া, যুবদল নেতা শাহেদ আলী ও বাবুল মিয়া।
এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের লক্ষে ‘সুপার ফাইভ’ পদের জন্য সরাসরি প্রার্থী হওয়ার আমন্ত্রণ জানান আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি এস এম ছমরু মিয়া। আমন্ত্রণের ভিত্তিতে ৭নং ওয়ার্ডে সভাপতি পদের জন্য আগ্রহ দেখান মো. জাহাঙ্গীর আলী ও আনছার মিয়া। সহ-সভাপতি পদের জন্য জিলু রহমান ও মনির উদ্দিন প্রার্থীতা ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জাকির হোসেন ও আবদুল গনি। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নাম লিখিয়েছেন আইন উদ্দিন ও কামাল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. রাশিকুল হক ও আমিরুল ইসলাম।

প্রসঙ্গত: ইউনিয়নের সব ওয়ার্ডের কাউন্সিল শেষ হয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন শেষ হলে সকল ওয়ার্ডের সুপাই ফাইভ পদে নির্বাচিত ব্যক্তিদের নাম এস সাথে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/