• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক সংস্কারের প্রলেপে দুর্নীতির ক্ষত: জগদল-মাটিয়াপুর সড়কের টাকা যাচ্ছে কার পকেটে? খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলো জেলা প্রশাসন পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জের কামরুপদলংয়ে ইফতার মাহফিল শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদের উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ এমসি কলেজ ছাত্রদল সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল

ফরিদগঞ্জে পৌর ৩নং ওয়ার্ড মহিলা দলের সদস্য নবায়ন ও ফরম বিতরণ

মোঃ নাঈম হোসেন পলোয়ান / ১২৪ সময় :
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি-২০২৫ ফরিদগঞ্জ পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় পৌর এলাকার ৩নং ওয়ার্ডের পশ্চিম মিরপুর তালুকদার বাড়িতে এ কর্মসূচি হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মহিলা দলের আহ্বায়ক আলেয়া বেগম এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন মিজি।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফ পাটোয়ারী, পৌর মৎস্যজীবি দলের সভাপতি মোঃ ইউনুছ বেপারী, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক সাউদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ফরিদগঞ্জে আলহাজ এম এ হান্নানের নেতৃত্বে মহিলা দলের কর্মী সম্মেলন ও সদস্য সংগ্রহ কার্যক্রম আরও বেগবান হবে। তারা মা-বোনদের বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

‎এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন বেপারী, পৌর শ্রমিক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাবুল খান, পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন পাটোয়ারীসহ মহিলা দলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/