‘সাংবাদিকতা হোক দলীয় দাসত্বমুক্ত’—এই শ্লোগানকে ধারণ করে রাজধানীর মগবাজার মোড়ের জলপাই রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংবাদিক মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী ও মাল্টিমিডিয়া কমিটি গঠন অনুষ্ঠান। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন দেশের প্রথিতযশা সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক ও তরুণ সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক মঞ্চের সভাপতি, দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক এবং দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন দৈনিক সত্যকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার শরিফুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান ভয়েস অব পিপলের মাল্টিমিডিয়া রিপোর্টার জিএম রাশেদসহ আরও অনেকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তালাশ বিডির আলী আজগর, আর যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হন বাংলা এডিশনের মুজাব্বির হোসেন শিহাব।
কমিটির সদস্য হিসেবে স্থান পান—আবু বকর, নাঈম খান, শাহরিয়ার ফাহিম, ইমরান বিন হিরন, আব্দুল্লাহ, আইয়ুব আলী, প্রদীপ কুমার পল, ইমরান হোসেন মুকুল, সাইমুন রহমান রিয়াদ, ইসরাফিল, মোহাম্মদ খোকা, আশিকুর রহমান, সোলায়মান, সুমন, মনিরুজ্জামান ও শিমুল হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) আবুল কালাম, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাহমুদুল হাসান নিজামী বলেন, “আমরা যে শ্লোগানকে সামনে রেখেছি—‘সাংবাদিকতা হোক দলীয় দাসত্বমুক্ত’, এটি কেবল একটি বাক্য নয়, এটি আমাদের অঙ্গীকার। সাংবাদিকদের মর্যাদা, স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। সত্য প্রকাশের সাহসিকতা ও পেশাদারিত্বই সাংবাদিকতার মূল শক্তি।”
অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি ও ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
https://slotbet.online/