সারা দেশের মতো,নির্বাচনী হাওয়া বইছে হাওর-ভাটির জেলা সুনামগঞ্জেও। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা ঘিরে সরগরম জেলার পাঁচটি সংসদীয় আসন। ভোটারদের কাছে মনোনয়নপ্রত্যাশীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
ছাতক-দোয়ারা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনে চমক দেখাবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। সুনামগঞ্জ-৫ আসনে মিজানুর রহমান চৌধুরী বিজয়ের হাসিটা হাসবেন বলে বিশ্বাস করেন দলের কর্মীরা।
এদিকে সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন সমর্থকরাও মনে করেন; আগামী জাতীয় সংসদ নির্বাচনে কলিম উদ্দীন আহমদ মিলনকে ধানের শীষের মনোনয়ন দিলে তিনি ছাতক-দোয়ারায় নিশ্চিত বিজয়ী হবেন।
মিজানুর রহমান চৌধুরী জানান, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করছেন। তবে বিএনপির নীতিনির্ধারণী পর্যায় থেকে এখনো এসব আসনে কাউকে কোনো সংকেত দেওয়া হয়নি।
মিজানুর রহমান চৌধুরী আরো বলেন;
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন ও খুনী হাসিনা পালিয়ে গেলেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এখনো শেষ হয়নি। রাষ্ট্র ও সরকারের প্রতিটি সেক্টরে এখনো বাকশালীদের প্রেতাত্মারা বসে আছে। তারা নানা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করছে। এ ব্যাপারে সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তিকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের মতো আরো বলিষ্ট ভূমিকা পালন করতে হবে। সময়ের ব্যবধানে আমরাই বিজয়ী হবো।
প্রবীণদের মতে যিনি কর্মীদের সুখে দুঃখে নিজেকে সঁপে দেন, তিনি দলের আদর্শ নেতা। কর্মীরা এমন নেতাই চায়। সব মুশকিল আসানের জন্য কর্মীবান্ধব নেতাই কর্মীদের ভরসাস্থল।।কর্মীরা জানান;মিজানুর রহমান চৌধুরী একজন কর্মী ও দলবান্ধব নেতা, তার রাজনৈতিক ধীশক্তি দিয়ে দলের সংকটকাল মোকাবিলা করেছেন। দেশের সংকটময় সময়ে তৃণমূলের নেতা-কর্মীদের দিক-নির্দেশনা দিয়েছেন।সাহস যুগিয়েছেন। ক্রমান্বয়ে দলবান্ধব নেতা থেকে তিনি দেশবান্ধব নেতায় পরিণত হয়েছেন বলে বিশ্বাস করেন দলের কর্মী ও ছাতক-দোয়ারাবাসী।।
https://slotbet.online/