• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

ফরিদগঞ্জের ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রা ‎

মোঃ নাঈম হোসেন পলোয়ান✒️ফরিদগঞ্জ প্রতিনিধি / ২৪০ সময় :
প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

 

‎চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব এম এ হান্নানকে দেখতে চেয়ে ফরিদগঞ্জে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৭ অক্টোবর) বিকাল তিনটায় ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কড়ৈতলী চৌরাস্তা থেকে শুরু হয়ে আনন্দবাজার পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে আনন্দবাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল।
‎সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক আহম্মেদ মিয়াজী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোক্তার আহম্মেদ খন্দকার।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য লোকমান হোসেন দর্জি, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ সায়েদ খান, সহ-সভাপতি কাজী ইকবাল হোসেন পিন্টু, সহ-সভাপতি মোঃ হারুন ঢালী, ফরিদগঞ্জ উপজেলা মহিলা দলের সদস্য সচিব আমেনা বেগম, এবং ইউনিয়ন বিএনপি’র যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপি’র নেতারা।

‎শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল অংশ নেয়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
‎নেতৃবৃন্দ বলেন, ফরিদগঞ্জবাসীর প্রিয় নেতা আলহাজ্ব এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে দেখতে চান তারা, এবং তার নেতৃত্বেই ফরিদগঞ্জে বিএনপি আরও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/