• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে শান্তিগঞ্জের আতিকুর

অক্ষর ডেস্ক / ৫৮ সময় :
প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ইতালিস্থ জাতীয়তাবাদী যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে স্থান করে নিয়েছেন শান্তিগঞ্জের যুবক আতিকুর রহমান। যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্যাডে অনুমোদিত কমিটিতে স্থান পেয়েছেন তিনি। আতিকুর কমিটির সহ-সাংগঠনিক পদে স্থান পেয়েছেন। তিনি জাতীয়তাবাদী সিলেট ফোরামের সাংগঠনিক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

যুবদলের কেন্দ্রিয় কমিটি দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির সত্যতা নিশ্চিত করা হয়। কমিটিতে আব্দুল গণিকে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আতিকুর রহমান সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জীবদারা গ্রামের বাসিন্দা। দেশে থাকাকালীন সময়েও তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। প্রবাসে গিয়েও তিনি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে যাচ্ছেন।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থ রক্ষার্থে ফ্যাসিবাদের সাথে কখনো আপোষ করেন নি। তার হাতকে শক্তিশালী করতে প্রবাসেও আমরা জাতীয়বাদের রাজনীতি করে যাচ্ছি। আগামীর রাষ্ট্রনায়, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা সব ধরণের কর্মসূচি পালন করে যাবো। আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে আমি চেষ্টা করবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/