• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা নূরানী ও হাফিজি মাদরাসা: ইসলাম প্রচারের চমৎকার এক মাধ্যম -সাইয়্যিদ আসজাদ মাদানী জামেয়া লুৎফিয়া গাগলাজুর মাদ্রাসার বোর্ড পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার প্রদান সুকান্ত শাহা’র দায়িত্ব হস্তান্তর: মোহাম্মদ শাহজাহানকে ফুলেল শুভেচ্ছায় বরণ মধ্যনগর পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন আসামী গ্রেফতার জামেয়া লুৎফিয়া গাগলাজুর মাদরাসার-৫২ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন মধ্যনগর থানা পুলিশের অভিযানে-১ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন নাসির উদ্দীন চৌধুরী: পুরোনো অভিজ্ঞতায় নতুন বাজি ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা পবিত্র ওমরাহরপালন শেষে দেশে ফিরলেন খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: ফুলেল শুভেচ্ছায় বরণ

বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় দেশসেরা দোয়ারাবাজারের এহসানুল হক ধ্রুব

হাবীবুল্লাহ হেলালী::দোয়ারাবাজার / ১৯০ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

 

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় শিশু প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় দেশসেরা (দ্বিতীয় স্থান) অর্জনের গৌরব অর্জন করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামের এহসানুল হক ধ্রুব।

বিটিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানে ধ্রুব তার অনবদ্য পারফরম্যান্স ও অনন্য প্রতিভার প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে সেরাদের কাতারে স্থান করে নেয়। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের বন্যা বইছে।

আগামী ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে এহসানুল হক ধ্রুব আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবে। বর্তমানে সে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং সিনিয়র সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী’র ভাগিনা।

ধ্রুবর বাবা এমদাদুল হক লিটন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র শাখা প্রধান, এবং মা হাফসা আক্তার লিপা দোয়ারাবাজার উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ জানিয়েছেন, এহসানুল হক ধ্রুবর এই সাফল্য শুধু তার পরিবারের নয়, বরং এটি পুরো দোয়ারাবাজার উপজেলা ও সুনামগঞ্জ জেলার জন্য এক অনন্য গর্বের অর্জন।

ধ্রুব নিজেও জানিয়েছেন, ভবিষ্যতে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার প্রতিও মনোযোগী থাকতে চান তিনি।

তার এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার ঢল নেমেছে। অনেকেই মনে করছেন, এহসানুল হক ধ্রুব বাংলাদেশের শিশু প্রতিভাদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/