শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় শান্তিগঞ্জস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ।
সাধারণ সম্পাদক সোহেল তালুকদারের পরিচালনায় সভায় প্রেসক্লাবের নানাবিধ দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এসময় ক্লাবটিকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সামনে এগিয়ে নিতে সকল সদস্য মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত করেন।
মাসিক সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজ মোশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াছ আলী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, নির্বাহী সদস্য আলাল হোসেন, নোহান আরেফিন নেওয়াজ, কূহিনুর রহমান নাহিদ, সদস্য মামুন আহমদ, আবদুর রহমান জামী, ফাহিম আহমদ ও তোফায়েল আহমদ।
https://slotbet.online/