• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

সাদারাই জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার-৪০ তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হিফয সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান সম্পন্ন

আবদুর রহমান জামী / ১৫৪ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

 

সুনামগঞ্জের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সাদারাই জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার-৪০ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর থেকে বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষক-ছাত্র ও মুসল্লীদের আগমনে ছাতক উপজেলার সাদারাই এলাকায় মাদরাসা প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে।
মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত এ মাহফিলে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন। অনুষ্ঠানে মাদরাসার-৮ জন নবীন হাফেজকে দস্তার-এ-ফজিলত (সম্মাননা পাগড়ি) প্রদান করা হয়।

জাউয়া দারুল হাদিস মাদরাসার মুহতামিম শায়খ আব্দুস সুবহান, ভুইগাঁও মাদরাসার মুহতামিম শায়খ সামছুল ইসলাম ও শায়খ মাওলানা আব্দুর রহমান’র যৌথ সভাপতিত্বে
মাহফিলে আলোচক হিসেবে নসিহত পেশ করেন; মাওলানা আব্দুল বাছিত খাঁন-সিরাজগঞ্জী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী-ঢাকা, শায়খ মেরাজুল হক মাজহারী-ঢাকা, মাওলানা শরিফুজ্জামান -রাজীবপুরী, মাওলানা আব্দুস শহিদ-ছাতারপই, মাওলানা আবু তায়্যিব-জাউয়া সহ স্হানীয় উলামায়ে কেরাম।

মাহফিলে মাদরাসার মুহতামিম মাওলানা আবুল খয়ের উপস্থিত মুসল্লীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন; আপনারা অনেক দূরদূরান্ত থেকে কষ্ট করে দ্বীনি মাহফিলে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের যথাযথ খেদমত করতে পারিনি বলে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
এবং দেশ-প্রবাস থেকে যারা মাদরাসায় জলসা উপলক্ষে সহযোগিতা করেছেন; আল্লাহ পাক যেন সবার দানকে কবুল করেন এবং সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে, আপনাদের সার্বিক সহযোগিতার কারণে এই মাহফিলের আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আগামীতে যেন আরো সুন্দর ভাবে মাহফিলের আয়োজন করতে পারি আল্লাহ পাকের দোয়া ও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/