ভোটের ছড়া-প্রথম পর্ব: প্রার্থী-ভোটার সমীপে
~মুহাম্মদ ইমদাদ হোসেন
প্রার্থীর প্রতি এই নিবেদন
এবার ভোটে লোভ দেখিয়ে
কিংবা শক্তি-বলের খেলা খেলো না,
মিথ্যে আশ্বাস প্রলোভনে
গরিব দুখি ভোটারদের কে
কালো টাকার ধুম্রজালে ফেলো না।
ভোটার প্রতি এই আবেদন
মিথ্যে আশায় মধুর কথায়
মন গলিয়ে অপাত্রে ভোট দিয়ো না,
শক্তি-বলের ভয় না পেয়ে
যোগ্য দেখে ভোটটা দিও
ভোট বিকিয়ে কালো টাকা নিয়ো না।
প্রার্থী তুমি রাখবে স্মরণ
ছলে-বলে কিংবা টাকায়
ভোট কিনিলে তুমি নেতার তুল্য না,
ভোটার তুমি রেখো জেনে
টাকা দিয়ে ভোট বিক্রিতে
ভোটের শেষে তোমার কোন মূল্য না।
—
ভোটের ছড়া/২ ভোট সমাচার, সুনামগঞ্জ-৩
কয়সর নাকি পাশা..
কার মিটিবে মনের আশা?
ভোটের মাঠে কেবা পাবেন
আমজনতার ভালোবাসা?
তালহা নাকি মুশতাক..
কার উঠিবে জয়ের ডাক?
কে এগিয়ে ভোটের দৌড়ে
কে ঘুরাবেন ভোটের বাঁক?
আনোয়ার না তুষার..
মনের আশা মিটবে কার?
কার আকাশে উঠিবে চাঁদ
কার নামিবে অন্ধকার?
আছেন এক হুসাইন
বাঁজিবে কি জয়ের বীণ?
নাকি সকল স্বপ্ন-আশা
বারো তারিখ হবে ক্ষীণ?
—
ভোটের ছড়া/০৩ ভোটটা আমায় দিও
–
ভোটের মাঠে প্রার্থী যারা
দ্বারে দ্বারে বলছে গিয়ে
ভোটটা আমায় দিও
হাত মিলিয়ে বুক জড়িয়ে
কাছে টেনে নিচ্ছে যেনো
অনেক দিনের প্রিয়।
মিষ্টি-মধুর কথায় কথায়
কত কিছুর স্বপ্ন দেখায়
ভোটটা ভাগে নিতে
প্রতিশ্রুতির ফুলঝুরি দেয়
এই করিমু সেই করিমু
ভোটটা তাকে দিতে।
এমন কথায় না ভুলিয়া
ভোটটা দিতে ভেবে-চিন্তে
সিদ্ধান্ত ঠিক নিবে
সবচে যোগ্য প্রার্থী যে জন
ভোটের দিনে তাকে তুমি
নিজের ভোটটা দিবে।
—
ভোটের ছড়া/৪ হইছে লড়াই শুরু
হইছে শুরু ভোটের লড়াই
জমছে লেখা বেশ
নির্বাচনের জ্বরে কাঁপছে
পুরো বাংলাদেশ।
কেউবা প্রার্থী দলীয় আর
কেউ বাঁধিয়া জোট
যাচ্ছেন সবাই দ্বারে-দ্বারে
ভাগে নিতে ভোট।
স্বতন্ত্র আর বিদ্রোহীরাও
নাই পিছিয়ে নাই
ভোটের মাঠে গোল করিতে
চেষ্টা করছেন তাই।
কেবা হাসবে কেবা কাঁদবে
কার বাজিবে বীণ
সেই হিসেবটা জানা যাবে
নির্বাচনের দিন।
—
ভোটের ছড়া/০৫ যোগ্য দেখে ভোট দিন
এই করিবো সেই করিবো
সুখে-দুখে পাশে থাকবো
বলছেন নেতা রোজ
ভেবে দেখুন ভোটের আগে
ইলেকশনের পরে নেতায়
নিবেন কিরে খোঁজ?
পাঞ্জাবি গায়, টুপি মাথায়
ধর্মের বাণী কথায় কথায়
করছেন উচ্চারণ
নির্বাচনের পরে নেতার
বেশভুষা আর নীতিকথা
থাকবে কি স্বরণ?
কেউবা বেচেন স্বর্গ টিকিট
কেউবা আবার স্বপ্ন দেখান
কায়েম হবে দ্বীন
কেউবা দেখান সুখের স্বপ্ন
উন্নয়নের পাহাড় গড়ার
যান বাঁজিয়ে বীণ।
ইলেকশনে লড়ছেন যারা
কেউ দলীয় কেউ স্বতন্ত্র
কেউ গড়েছেন জোট
ভোটার যিনি ভাবুন আগে
সবচে যোগ্য প্রার্থী দেখে
দিবেন নিজের ভোট।
https://slotbet.online/