• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

জামালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও ভাঙচুর

সালেহ আহমদ / ১৮৬ সময় :
প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

সুনামগঞ্জের ‎জামালগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাত ১০ টায় ভুক্তভোগী আব্দুল খালিক (৭০) জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভীমখালী ইউনিয়নের হারারকান্দি (মল্লিকপুর) গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন (১৩ ফেব্রুয়ারি) বিকালে সাইফুল মেম্বার (৩০), হোসেন আহাম্মদ ও আনোয়ার মিয়াসহ প্রায় শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে আব্দুল খালিকের নির্মাণাধীন বসতঘরে হামলা চালায়। হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে বসতঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরের টিন, বাঁশ, কাঠসহ মালামাল লুটপাট করে নিয়ে যায় ও যাওয়ার সময় ঘরের কাঁথা-বালিশ ও কিছু আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে যায়। এছাড়াও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয়দের হস্তক্ষেপে ওই মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার আব্দুল খালিক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎হারারকান্দি গ্রামের প্রত্যক্ষদর্শী আব্দুল হক জানান, সকাল বেলা আমাকে আমাদের ইউপি সদস্য আকাশ মিয়া ফোন করে বললো খালিক মিয়ার বাড়িতে মল্লিকপুর গ্রামের কিছু লোক হামলা করার আশঙ্কা আছে। এরমধ্যে আমি বাড়ি থেকে বের হয়ে দেখি শতাধিক মানুষ হাতে বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রসহ হাওরের মাঝ দিয়ে আমাদের গ্রামের দিকে ছুটে আসছে খালিক মিয়ার বাড়িতে হামলা করার জন্য। আমি সাথে সাথে থানায় বিষয়টি অবগত করেছি। পুলিশ আসার আগেই তারা হামলা চালিয়ে পুরো ঘরটি ভেঙে ফেলে এবং খালিক মিয়ার পরিবারের সদস্যদের মারধর করে বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়।

‎ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আখতারুজ্জামান তালুকদার জানান, জমি সংক্রান্ত একটি দ্বন্দ্ব ছিলো বেশ আগে থেকেই। তবে আজকে যে ঘটনা ঘটিয়েছে এলাকার কিছু লোকজন, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। একজন লোকের বাড়িঘরে এভাবে হামলা দিয়ে লুটপাট করতে পাওে না।

‎জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বন্দে আলী জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/