• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

দিরাইয়ে পুলিশকে আক্রমণ করে আসামি ছিনতাই

আহমেদ হেলান / ১৬২ সময় :
প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশ হেফাজতে থাকা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে তার স্বজন ও সহযোগীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামে এ নজিরবিহীন ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করতে আজ দুপুর ১২টার দিকে উপজেলার জগদল ইউনিয়ন এর হুসেনপুর গ্রামে অভিযানে যান দিরাই থানার এসআই হেলাল ও এসআই বিল্লাল। পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তার করে হাতকড়া পরালে তার আপন চাচা নুরুল ইসলাম ও তার অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধস্তাধস্তি করে তারা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

​আসামি ছিনতাইয়ের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যে লায়েক মেম্বারের বিশেষ সহযোগিতায় ছিনিয়ে নেওয়া সরকারি সম্পদ ‘হাতকড়া’ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে অভিযুক্ত আসামি সাজ্জাদ ও তাকে ছিনিয়ে নেওয়ায় জড়িতরা এখনো পলাতক রয়েছে।

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ জানিয়েছে।

এই ঘটনার পর থেকে হুসেনপুর গ্রাম ও আশপাশের এলাকায় স্থানীয়দের মাঝে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/