• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা এমপি কয়ছর আহমদের

অক্ষর ডেস্ক: / ৪৩ সময় :
প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

 

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদ।

সোমবার দুপুর ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

এসময় কয়ছর আহমদ বলেন, ‘শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে আমি দু’টি পৃথক মডেল উপজেলায় রুপান্তর করবো ইনশাআল্লাহ। কিন্তু শান্তিগঞ্জ উপজেলায় মাদক একটি বিরাট সমস্যা। এটাকে জিরো টলারেন্সের মাধ্যমে কমিয়ে আনতে হবে। মাদকের পাশাপাশি অনলাইন জুয়া তরুণ প্রজন্মকে একদম ধ্বংস করে দিচ্ছে। এটা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়ন্ত্রনের উদ্যোগ নিতে হবে। তরুণ প্রজন্মের যাদের ফোনে অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি আরোও বলেন, ‘বলতে লজ্জা লাগে- আমাদের সুনামগঞ্জ জেলা শিক্ষার মানের দিকে ৬৪ নাম্বার অবস্থানে আছে৷ আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে আর এই অবস্থানে দেখতে চাইনা। শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার সবাইকে সাথে নিয়ে তা করবো।’

কয়ছর আহমদ বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনে যে সংস্কার প্রয়োজন সেটা আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পেরেছিলেন অনেক আগেই। যখন সংস্কার অনেকের কল্পনাতেই ছিলনা তখন ২০২৩ সালে আমাদের নেতা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন।কিন্তু জুলাই অভ্যুত্থানের পর দেখা যায় এই সংস্কার নিয়ে একটি মহলে আলোচনা হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করেই বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। এবং তাঁর নেতৃত্বেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাবো।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলি উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, জুলাই যুদ্ধা আলী আহমদ দুলাল সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/