শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে ‘ইনাতনগর ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ নামে একটি সেবামূলক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার বিকালে পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের পূর্বের মাঠে অনুষ্ঠিত এক সভায় দুই বছর মেয়াদি ১৪ সদস্যবিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।
কমিটিতে সর্বসম্মতিক্রমে নেওয়াজ আহমেদকে সভাপতি, খালেদ আহমদকে সহ-সভাপতি ও নাসির আলীকে সাধারণ সম্পাদক পদে মনোনিত করা হয়।
এছাড়া কমিটিতে শহিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, আবিদুল হককে অর্থ সম্পাদক, ওবায়দুল্লাহকে প্রচার সম্পাদক ও রুহুল আমিনকে দপ্তর সম্পাদক পদে মনোনিত করা হয়।
কমিটিতে নির্বাহি সদস্য হিসেবে রয়েছেন, মোহাম্মদ আব্দুল্লাহ, সেলিম মিয়া, আছির আলী, আলী হোসেন, জাবির মিয়া, শফিক মিয়া ও আব্দুল আলী। শেষে সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন তারা।
https://slotbet.online/