• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

ছাতকের গাগলাজুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সম্পন্ন

আবদুর রহমান জামী / ৬৮ সময় :
প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

প্রতি বছরের ন্যায় এ বছরেও সুনামগঞ্জের ছাতক ও পার্শ্ববর্তী উপজেলার ৬ টি মাদরাসা থেকে প্রায় চল্লিশ জন কুরআনের পাখিদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

রবিবার (১ লা মার্চ) মরহুম আলহাজ্ব আফতর আলী, মোহাম্মদ সালেহ আহমদ এবং তাদের পরিবারবর্গ’র উদ্যোগে “হিফজুল কুরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

এসময় জামেয়া লুৎফিয়া গাগলাজুর মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মনিরুল ইসলাম এবং মাওলানা মুফতি মুদ্দাসসিরুল হক-এর যৌথ সঞ্চালনায়, বিচারক মণ্ডলীতে ছিলেন; সিলেট মাশকুল কুরআন মডেল মাদরাসার পরিচালক, হাফিজ মাওলানা আব্দুল হাই এবং সিলেটের দারুন্নাজাত মডেল মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক ও হুফফাজুল কুরআন-এর জাতীয় বিচারক হাফিজ ক্বারী হিফজুর রহমান।
এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ন করেন, মোঃ শাহনুর আহমদ।

প্রতিযোগিতায়-২০ পারা গ্রুপে ১ম ও ২য় স্থান অর্জন করেছে, শান্তিগঞ্জ উপজেলার হযরত আবু বকর সিদ্দিক রাযিঃ হাফিজিয়া মাদরাসার ছাত্র-সানোয়ার আহমদ, আসাদ মাহমুদ এবং ৩য় স্থান অর্জন করেছে, ছাতক উপজেলার বাদে ঝিগলী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রায়হান আহমদ।

১০ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেছে,জগন্নাথপুর উপজেলার শাহ শামসুদ্দিন রহঃ মাদ্রাসা সৈয়দপুরের ছাত্র মনিরুল হক ২য় স্থান অর্জন করেছে বাদে ঝিগলী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ফাহিম আহমদ ও ৩য় স্থান অর্জন করেছে আইনাকান্দি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ফরহাদুর রহমান রাফি।

৫ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেছে গাগলাজুর মাদ্রাসার ছাত্র সাফওয়ান আহমদ ২য় স্থান অর্জন করেছে ভাতগাঁও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মাদ হামজাহ এবং ৩য় স্থান অর্জন করেছে শাহ শামসুদ্দিন রহঃ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইউসুফ আহমদ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। হিফজুল কুরআন প্রতিযোগিতায় দিনব্যাপি উক্ত আয়োজনে বিভিন্ন অঞ্চলের আলেম-ওলামা,রাজনৈতিক-সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠে।

এসময় বক্তারা বলেন, হিফ্জুল কুরআন প্রতিযোগিতা কুরআনের প্রতি ভালোবাসা ও অনুশীলনের মনোভাব গড়ে তোলে। এবং শিক্ষার্থীদের আগ্রহের জন্ম দেয়।
আজকের এই আয়োজন প্রতি বছর যেন হয় এটাই আমাদের প্রত্যাশা।

হিফজুল কুরআন প্রতিযোগীতা,ইফতার মাহফিল এলাকায় ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি ও ধর্মীয় সচেতনতা তৈরি করে। রমজানের পবিত্রতা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি। আলহাজ্ব মরহুম আফতর আলী ও মোহাম্মদ সালেহ আহমদ ও তাদের পরিবারের এমন আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ বাড়বে এবং তরুণ প্রজন্মকে ইসলামের পথে উৎসাহিত করতে ও মুক্ত পরিবেশে ধর্মীয় চর্চা নিশ্চিত করতে প্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে গাগলাজুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রশীদ (আমবাড়ী হুজুর) আখেরী মুনাজাতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয় হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/