• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

শান্তিগঞ্জের ৩ ইউনিয়নে যুবদলের পৃথক সভা

নোহান আরেফিন নেওয়াজ / ৮৫ সময় :
প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

 

শান্তিগঞ্জ উপজেলায় তিন ইউনিয়নে পৃথক সভা করেছে উপজেলা যুবদল। সোমবার দুপুর দেড়টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খালপাড় পয়েন্ট, বিকাল ৪টায় দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া মিনাবাজারে ও সন্ধ্যা ৬টায় পাগলা বাজারে এসব সভা করেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

পৃথক এসব সভায় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। দেশে শান্তিশৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায়, অনলাইন জুয়া, মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে সমাজকে বাঁচিয়ে রাখতে যুবদলের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এসময় যুবদলের ইফতার বিষয়েও মতামত গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে সব ইউনিয়নে সভা করে উপজেলা পর্যায়ে ইফতার মাহফিলের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া।

পৃথক এইসব সভায় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদস্য শহিদুল ইসলাম মুন্সি, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আখলুছ মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল হক, সদস্য নেছার আহমদ, হাফিজ আলী, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি সজীব আহমদ, সাধারণ সম্পাদক আবদুল বাসিত মেম্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর আহমদ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/