• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

সুবিপ্রবির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ / ৬৪ সময় :
প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

 

সুবিপ্রবির আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে সুবিপ্রবির উপচার্য ও বাংলাদেশ মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্য অধ্যক্ষ ড. নিজাম উদ্দীন’র সভাপতিত্বে, সুবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুল ইসলাম’র পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর)আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। ইফতার ও দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুবিপ্রবির প্রক্টর ও পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ।

রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন রানীগঞ্জ বাজার আলিম মাদ্রাসার আরবী প্রভাষক ক্বারী মাওলানা জুবাইর আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মিনিস্ট্রি অব এডুকেশন’র জয়েন্ট সেক্রেটারি শারমিনা নাছরিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান, সুবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ও গনিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন উর রশিদ, সুবিপ্রবির রেজিস্ট্রার প্রৌ: মো: সারফুদ্দিন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মতিউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা পরষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দীন,শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব সহ সুবিপ্রবির শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ প্রমূখ।
কোরআন তেলওয়াত করেন সুবিপ্রবির ১ম ব্যাচের ছাত্র জাকারিয়া নাঈম। ইফতার মাহফিলে মোনাজত পরিচালনা করেন ক্বারী মাওলানা৷ জুবাইর আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/