• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

আওয়ামী লীগ নেতার মালিকানা জলমহাল সাব লিজ দু পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ৩০/ ৩৫

হেলাল আহমেদ / ১৬৪ সময় :
প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

 

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়ের মালিকানা জলমহাল মেঘনা বারঘর এর অধীনস্থ ধলীপুরী জলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০–৩৫ জন আহত। আহত ৪ জনকে সিলেটে রেফার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) উপজেলার ভাটিপাড়া ইউনিয়ের ভাটিপাড়া বাজারে শিশির নূর ও রাসেল মিয়ার লোকদের মধ্যে ঘন্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনাঘটে।গুরুত্বর আহতরা হলেন,ভাটিপাড়া গ্রামের মুরসালিন (২৫),তারাজুল(৩২),রাজরান(২৪)গোলামকিবরিয়া(৫০)।

জানা যায়,ভাটিপাড়া গ্রামের পাশ্ববর্তী ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাবলিজ আনে। শিশির নূর কে সাবলিজ না দেওয়ায় শিশির নূরের লোকজন ডুবাটি শুকাতে বাঁধা দিলে দুজনের মধ্যে ডুবার পাড়ে কথা কাটাকাটি হয়। এই খবর বাড়িতে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাসেল মিয়ার লোকজন ভাটিপাড়া বাজারে গেলে তাদেরকে লক্ষ্য করে গালিগালাজ করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০/৩৫ জন আহত হয়েছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে।

আবাসিক মেডিকেল অফিসার ডা: পিন্টু তালুকদার সংঘর্ষে আহতদের বিষয়টি নিশ্চিত করে জানান,গুরুত্বর আহত ৪ জনকে সিলেট রেফার করা হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/