জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) মাদরাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ির হুজুর বলেছেন, ঐতিহাসিক বদর যুদ্ধ ছিলো সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার অমূল্য স্মারক। বদর প্রান্তরেই ইসলামের বিজয়ের সূচনা হয়েছিলো। এই যুদ্ধের মাধ্যমেই ইসলামের স্বর্ণোজ্জ্বল সূচনা ও সত্য-মিথ্যার পার্থক্য নিরুপিত হয়েছিলো।
শনিবার (৭ মার্চ ২০২৬) সিলেট নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মবনুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ।
জামিআ সিদ্দিকিয়ার উপপরিচালক মাওলানা রেজাউল হকের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন শৈলীর উপদেষ্টা ফিদা হাসান তাহসিন, স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ রিজনাল প্রতিনিধি জামিল আহমেদ চৌধুরী, বৈজ্ঞানিক কর্মকর্তা সালেহ আহমদ ও জামিআ সিদ্দিকিয়ার উপ-পরিচালক হেলাল হামাম।
মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা সিলেট ব্যুরো প্রধান এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারী গল্পকার সেলিম আউয়াল, দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এবং আইনজীবী সমিতির জয়েন্ট সেক্রেটারি-১ এডভোকেট আবদুল মুকিত অপি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মেহেদী হাসান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মাওলানা মোসাদ্দিক আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক ফায়যুর রাহমান, সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হুসেন, জেলা প্রশাসক কর্মকর্তা মাহফুজ আহমদ, উইমেন্স মডেল কলেজে শিক্ষক রাসেল আহমদ, কবি ও বুদ্ধিজীবী ওয়াহিদ রোকন, দারুল উলুম ইসলামিয়া কুচাইয়ের শিক্ষক হাফিজ আব্দুর রহমান, প্রগতিশীল পাঠকসংঘ শৈলীর সভাপতি অরূপ নাগ, কবি ও সাংবাদিক হুসাইন ফাহিম, লেখক ও সম্পাদক নাওয়াজ মারজান, বিশিষ্ট ব্যবসায়ী আতিক হাসান মিলটন, লেখক মাওলানা জোবায়ের জালালাবাদী প্রমুখ।
সভাপতির বক্তব্যে জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মবনু বলেন, ইসলাম শুধু মুসলিমদের জন্য আসেনি, ইসলাম এসেছে সমগ্র মানব জাতির কল্যাণ ও মুক্তির জন্য। জামিআ সিদ্দিকিয়া প্রতিষ্ঠিত হয়েছে মানবজাতির কল্যাণ ও মুক্তির লক্ষ্যে একদল কর্মী বাহিনী তৈরির জন্য। আমরা সকলের সহযোগিতা চাই।
অনুষ্ঠানে ইফতারের আগে দেশ-জাতি ও মজলূম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করেন জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) মাদরাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ি হুজুর।
বাদ মাগরিব জামিআ সিদ্দিকিয়ার অফিসকক্ষে চা-চক্র ও মুক্ত আলোচনার আড্ডা জমে উঠে। এতে দেশ প্রধান অতিথি সহ অনেকই অংশ নেন। রাত আটটা পর্যন্ত সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
https://slotbet.online/