• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

শান্তিগঞ্জ ছাত্র জমিয়ত কার্যনির্বাহী পরিষদের বৈঠক

অক্ষর ডেস্ক: / ১৩৮ সময় :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 

ছাত্র জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ (বুধবার) বাদ জুহর শায়েখে গাজীনগরী সাহেব (রাহিঃ) এর বাড়িতে সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি সালিক বিন রফিক–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরী–এর পরিচালনায় মিটিংটি পরিচালিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

গৃহীত সিদ্ধান্তসমূহ
১. আগামী ২৮ রমজান ছাত্র জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি ইফতার মাহফিল আয়োজন করা হবে।
২. ঈদের পর ইউপি মেয়াদোত্তীর্ণ ও মেয়াদহীন কমিটিসমূহ নবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।
৩. ঈদ পরবর্তীতে নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফর (ট্যুর) আয়োজন করা হবে।

ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটি
১. সালিক বিন রফিক
২. সাইদুর রহমান চৌধুরী
৩. হাবিবুল্লাহ হামিদ
৪. কাওসার আহমেদ রাহিম
৫. রায়হান আহমদ

উক্ত মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন— উপজেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাছুম, সহ সাধারণ সম্পাদক মুস্তাফিজ আল মাহদি, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হামিদ, পাঠাগার সম্পাদক তৈয়্যিব আবরার, নির্বাহী সদস্য কাওসার আহমেদ রাহিম, নির্বাহী সদস্য সায়েম আহমদ, নির্বাহী সদস্য রায়হান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে সংগঠনের সার্বিক অগ্রগতি, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। একই সাথে ছাত্র জমিয়তকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/