• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

দরগাপাশায় যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী শামীম চৌধুরী’র উদ্যোগে ইফতার ও দোয়া

আলাল হোসেন রাফী / ৬২ সময় :
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল করেছেন তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী শামীম চৌধুরী।

শনিবার সন্ধ্যায় তার বাড়িতে এই ইফতার ও দোয়া মাহফিল করেন তিনি।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরগাপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান। দরগাপাশা বিএনপির সদস্য দিলদার চৌধুরী সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ফারুক আহমদ।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছি৷ অতীতে যেভাবে আপনাদের পাশে থেকেছি, আপনারা যেভাবে পাশে রেখেছেন সেভাবে থাকতে চাই। নির্বাচিত হই বা না হই, আজীবন আপনাদের পাশে থাকতে চাই। একটা দোয়া আপনাদের কাছে চাই, মৃত্যুর আগ পর্যন্ত যেনো আপনাদের পাশে থাকতে চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, দরগাপাশা ইউনিয়ন বিএবপির সদস্য আবদুস সোবহান চৌধুরী বাহার, ব্যবসায়ী মোহাজ্জিল হোসেন চৌধুরী, নূরুল আমীন তালুকদার শাহীন, বিএনপি নেতা শফিক আহমদ, হিফজুর রহমান চৌধুরী দিদার,মাহফুজ চৌধুরী, নাজমুল চৌধুরী, বাবুল চৌধুরী, ইউপি সদস্য মাসুক আলী, উপজেলা যুবদল নেতা নেতা ফরিদ গাজী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখলুছ মিয়া, যুবদল নেতা শ্যামল চৌধুরী, ইউনুছ খান, সৈয়দ টিপু আলী, সাদিকুর রহমান ও নূরাই মিয়া প্রমুখ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/