• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

পশ্চিম পাগলার ইনাতনগরে ৭৪ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নোহান আরেফিন নেওয়াজ / ১০২ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৭৪টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেবামূলক সামাজিক সংগঠন ইনাতনগর ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এতে অর্থায়ন করেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইনাতনগর গ্রামের ২৫ জন প্রবাসী।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় ইনাতনগর জামে মসজিদ প্রাঙ্গনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় ক্যাম্পেইনে আর্থিক সহযোগিতা প্রদান করায় ইনাতনগর গ্রামের প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের সদস্যবৃন্দ। পাশাপাশি সকলের সহযোগিতায় ইনাতনগর গ্রামের উন্নয়নমূলক কর্মকান্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি নেওয়াজ আহমেদ, সহ-সভাপতি খালেদ মিয়া, সাধারণ সম্পাদক নাসির আলী, সাংগঠনিক সম্পাদক শহিবুর রহমান, অর্থ সম্পাদক আবিদুল হক, প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ, দপ্তর সম্পাদক রুহুল আমিন, নির্বাহি সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, সেলিম মিয়া, আছির আলী, জাবির মিয়া, শফিক মিয়া, হাবিবুর রহমান ও আব্দুল আলী।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/