• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

শান্তিগঞ্জে রাতের আঁধারে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা

নোহান আরেফিন নেওয়াজ / ১১২ সময় :
প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সংঘবদ্ধ চুরিকাঘাতে শোভন দেব (৩২) নামের যুবক গুরুতর আহত হয়েছেন।

রবিবার রাত ১১টায় উপজেলার পাগলা বাজার সংলগ্ন টিএনটি মাঠে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে পাগলা বাজার সংলগ্ন টিএনটি মাঠে শোভনের উপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি-চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপানো হয়। এতে শোভনের হাত, ঠোঁট, গালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। প্রাণ বাঁচাতে শোভন মাঠের নিকটবর্তী জলাশয়ে ঝাঁপ দেন। পরে কোনোরকমে পাগলা বাজারের নিকটবর্তী দেববাড়ি মোড়ে অবস্থিত নিজের দোকানের সামনে গিয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। এময় তাকে আহত অবস্থায় দেখে স্থানীয়রা শোভনের পরিবারে খবর দেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শোভনের পরিবারের লোকজন। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শোভন।

পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মামুন মিয়ার নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন আহত শোভন। মামুনের সহযোগী হিসেবে হবি মিয়ার ছেলে সিএনজি চালক রুকন মিয়া, নাজিম উদ্দিনের ছেলে রিহানসহ আরো অজ্ঞাত কয়েকজন এই হামলায় জড়িত বলে জানিয়েছেন তিনি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/